প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ May 27, 2026
দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার
মোঃ আওলাদ হোসেন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া রিয়াজের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) চরখলিফা ইউনিয়নের মিঠু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় শহীদ মোঃ রিয়াজের বাবার হাতে এ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান-এর পক্ষ থেকে দৌলতখান উপজেলা জামায়াতের আমীর হাসান তারেক হাওলাদার শহীদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।
চরখলিফা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউসুফ মাওলানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফ উদ্দীন ফারুকীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চরখলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
শহীদ রিয়াজের বাবা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের সবসময় খোঁজখবর নিচ্ছে। এজন্য আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মাঝে নগদ দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ঈদ উপলক্ষে প্রতিবছর নগদ অর্থ ও উপহার সামগ্রী দেওয়া হয়ে থাকে।