প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 24, 2025
৩১ দফা বাস্তবায়নে ভেড়ামারায় নারী দলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ৩টায় বাহিরচর মসলেমপুর খেজুরতলা মোড়ে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ভেড়ামারা উপজেলা শাখার বাহিরচর ইউনিয়ন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি মুন্নি খাতুন এবং সঞ্চালনা করেন সাইফুল আলম রোকন।
বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে। আসন্ন নির্বাচনে কুষ্টিয়ার সব আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগোচ্ছে।
সমাবেশে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।