প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 27, 2025
বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেঘনা দর্পন ডেস্কঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা সীমান্ত এলাকায় সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে রাস্তার পাশের এক খাল থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা সকালে খালে মরদেহটি ভাসতে দেখে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়।
পুলিশ জানায়, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মরদেহটি খালে ফেলা হয়েছিল। অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছিল না।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা — তা নিশ্চিত হতে তদন্ত চলছে।