প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Oct 30, 2025
ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর, (বুধবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার এবং রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, ডাকসুর অন্যান্য সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে উভয় সংগঠনের নেতারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঐক্য জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।