প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 2, 2025
আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান
মেঘনা দর্পন ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ‘আমীর’ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। পরবর্তীতে শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ হিসেবে নির্বাচিত হন।