প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 7, 2025
জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ
আবু বকর আবির, জবি৷
সম্প্রতি সময়ে নারী নির্যাতন, সম্মানহানী, নারীর অবমাননা, নারীদের জীবন করে তুলেছে বিষাদময়। এমন স্পর্শকাতর বিষয়টি আমলে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রীসংস্থা আয়োজন করতে চলেছে দুই দিনব্যাপী সেল্ফ ডিফেন্স ড্রিলস।
শুধুমাত্র নারীদের জন্য আয়োজিত এই ওয়ার্কশপটি চলবে আগামী ৯ ও ১০ নভেম্বর বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত। আয়োজনটি হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ৭১১ নং রুমে৷ রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারিত হয়েছে ৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত। থাকছে সার্টিফিকেশনের ব্যবস্থাও।
দক্ষ ও প্রশিক্ষিত ট্রেইনার দ্বারা পরিচালিত উক্ত সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপে শেখানো হবে
"ফিটনেস ডায়নামাইট, কিহন (দ্যা বেসিক কারাতে স্ট্রাইক, ব্লক এন্ড স্ট্যানসেস), মোশন অফ কারাতে, সেল্ফ ডিফেন্স ড্রিলস, অ্যাপ্লিকেশন অফ কারাতে টেকনিকস ইন সেল্ফ ডিফেন্স,কারাতে মাইন্ডসেট এন্ড মেন্টাল ডিসিপ্লিন সেশন সহ আত্মরক্ষা সম্বলিত আরো বহু কিছু"