প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 8, 2025
বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং
নিজস্ব প্রতিবেদকঃ
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের টানাপোড়েন বা উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপচারিতায় রাজনাথ সিং এসব কথা বলেন। শুক্রবার গ্রুপটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
রাজনাথ সিং বলেন, “ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। তবে আমাদের লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।” তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসের উচিত তাঁর বক্তব্যে সতর্কতা অবলম্বন করা, যাতে দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়।
ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত–বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।