প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 9, 2025
শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার আমবাগান এলাকা থেকে জালটাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় জালটাকা পাচারের প্রস্তুতির সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে এক হাজার টাকার ২১টি জালনোট উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “মেহেদীর কাছ থেকে উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে দেখে আসল-নকল বোঝা কঠিন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”
উল্লেখ্য, সম্প্রতি শেরপুরের আরেক সীমান্তবর্তী এলাকায় ডাকঘরের মাধ্যমে বিপুল পরিমাণ জালটাকা পেয়ে আলোচনায় আসেন শাহিনা বেগম নামের এক নারী। এতে সীমান্ত জুড়ে জালটাকা চক্রের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।