প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 9, 2025
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে ৯ নভেম্বর ২০২৫, রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মন্নুর আহমেদ। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য প্রকৌশলী সৈয়ব বাশরী হাবলু, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, আসলে মোঃ তুষার, মোঃ আব্দুস সালাম, প্রকৌশলী মোঃ নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী মোঃ আলিমুল বাহার রিপন, প্রকৌশলী মোঃ মজিবুর রহমান (কাজল), প্রকৌশলী আমানুল ইসলাম আমান, প্রকৌশলী ফজলার রহমান, প্রকৌশলী আবু সায়িদ, প্রকৌশলী আমিনুল ইসলাম রিমন, প্রকৌশলী আইনুল হক জেমস, প্রকৌশলী লিয়াকত, প্রকৌশলী বাসেত, প্রকৌশলী আলামগীর, প্রকৌশলী রাব্বানি, প্রকৌশলী আতিক, প্রকৌশলী জামিল, প্রকৌশলী নাযমুল, প্রকৌশলী এনামুল, প্রকৌশলী রাজিবসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৭ই নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। এই দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।