প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 10, 2025
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে একজন নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা স্থানে এসে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একজন পথচারী গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে।