প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 16, 2025
আর্থিকখাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টিবিএসের শাখাওয়াত প্রিন্স
অর্থনৈতিক প্রতিবেদকঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন ইংরেজি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার শাখাওয়াত প্রিন্স। 'A company with a table, two chairs even got crores of loan: How IFIC was fleeced of Tk7,129cr' শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।
তিনি আর্থিক খাত ( ব্যাংক, বিমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে যৌথভাবে বেস্ট রিপোর্টার হিসেবে বিজয়ী হন।
আজ রোববার বেলা ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শাখাওয়াত প্রিন্সের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।
ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ও আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীসহ জুরিবোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে অন্যান্য বিষয়ে আরও ২৬ জনকে পুরস্কৃত করা হয়েছে।