প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 20, 2025
আড়াইহাজারে অপরাধ দমন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা
মোঃ মুহিবুর রহমান
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ২০২৫), নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার ক্রাইম প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) নারায়ণগঞ্জ জনাব তারেক আল মেহেদী। বিশেষ অতিথি ছিলেন গ-সার্কেল-এর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী ইসলাম।
সভাপতিত্ব করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খন্দকার নাসির উদ্দীন।
অনুষ্ঠানটি আয়োজন করে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ দূর করতে পুলিশ–জনতা একযোগে কাজ করার আহ্বান জানান। অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যার পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ ও সমাধান নিয়ে মতামত প্রদান করেন।
উপস্থিত জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক নেতারা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজকে নিরাপদ রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।