.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি


ঢাবি প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুজন ঢাবি শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তারা ঢাবির রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে। 

এদিকে, ককটেল বিস্ফোরণসহ সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 

বিক্ষোভটি ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। তারা সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগের দালালদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে। যেখানেই খুনি হাসিনার দোসরদের পাওয়া যাবে তাদের ধরে জেলে দিতে হবে। 

তিনি প্রশ্ন তুলে বলেন, ইন্টেরিম সরকার দায়িত্ব নেওয়ার পর এই দেড় বছরে হাসিনার দোসরদের প্রতিহতে কী ভূমিকা নিয়েছে। যারা খুনি হাসিনার দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন আপনারা হুশিয়ার হয়ে যান। আমরা আপনাদের দেখে নেবো।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগ প্রতিনিয়ত অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। এটা প্রতিহতে ছাত্রজনতা রাস্তায় নেমে এসেছে। কিন্তু এটা তাদের দায়িত্ব নয়। এখানে প্রশাসন সম্পুর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজকে প্রশাসনের সন্দেহজনক ভূমিকার পালনে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হয়েছে।

এজিএস মহিউদ্দিন খান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা ফ্যাসিবাদের মূলোৎপাটনে ব্যর্থ হয়েছেন। এজন্য আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে। আপনারা যদি তা করতে না পারেন তাহলে যে রক্তের ওপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন তা বৃথা যাবে। 

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যারা রিকশাওয়ালা থেকে রাস্তার হকার, সবার হাতেই মার খায়। তারা যে কর্মসূচি দিয়েছে সেটা তাদের জন্যই আত্মঘাতী। আমরা মাঠে রয়েছি। আওয়ামী সন্ত্রাসীদের সকল কার্যক্রম আমরা মাঠে থেকে রুখে দেবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

1

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

2

শহীদ নাহিদের কবর জিয়ারত করলেন ভোলা–২ জামায়াত প্রার্থী মুফতি

3

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

4

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

5

পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, গর্ভবতী নারীসহ

6

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

7

কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউ

8

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

9

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

10

চানখারপুলে প্রতিরোধের স্মৃতিচারণ: ছাত্রশিবিরের সাবেক নেতার দ

11

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

12

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতি

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

15

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

16

বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের

17

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

18

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

19

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

20