চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
দেশের একমাত্র ওয়াচ টাওয়ার সমৃদ্ধ দৃষ্টিনন্দন পৌরসভা চরফ্যাশন। ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতনের পর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচিত সরকার যেকোনো সময় সিটি কর্পোরেশন,ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আয়োজন করতে পারেন।
এদিকে আসন্ন চরফ্যাশন পৌরসভার মেয়র পদে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক
,শ্রমিক দলের সাবেক উপজেলা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো: খায়েরুল ইসলাম সোহেলের নাম।
চায়ের দোকান,রাস্তা ঘাট,অলি গলিতে ব্যবাসায়ী,রাজনীতিবিদ,সমাজ কর্ম ও বিভিন্ন পেশার লোকজনের মুখে মুখে শুনা যাচ্ছে তার নাম।
চরফ্যাশন বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,খায়েরুল ইসলাম সোহেল কর্মী ও জনবান্ধব নেতা।চরফ্যাশন পৌরসভায় তার মত ক্লিন ইমেজের লোক মেয়র হলে ভালো হবে।
এব্যাপারে খায়েরুল ইসলাম সোহেল বলেন, আমি আসন্ন চরফ্যাশন পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে রয়েছে।
ইনশাআল্লাহ আমি মেয়র পদে নির্বাচিত হতে পারলে জনগণের কল্যাণে নিজকে আত্ন নিয়োগ করবো ইনশাআল্লাহ।
পৌরসভার উন্নয়নে সব সময় কাজ করে যাবে।