.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না - শিবির সভাপতি


মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা প্রতিনিধি।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ভোলায় উপশাখা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, অতীতের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার বিচার দেশের জনগণের সামনে হওয়া উচিত।
সোমবার (১৭ নভেম্বর) এ সম্মেলনে তিনি আরো দাবি করেন, “শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে। তার ফাঁসির রায় হয়েছে। আমরা মনে করি তাকে কয়েক হাজার বার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার শেষ হবে না।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে মানুষকে হত্যা করে লাশের উপর পৈশাচিকভাবে ফুর্তি করা হয়েছে। সেই হাসিনাকে আবার আমাদের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বন্ধু হতে হলে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে।”

জাহিদুল ইসলাম দাবি করেন, বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে দেশের হাতে তুলে দেওয়া উচিত।

সম্মেলনে অন্যান্য নেতাদের বক্তব্য

ভোলার এই প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সঞ্চালনা করেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম, ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

নেতৃবৃন্দ দাবি করেন, ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিলের ক্ষমতা পেল নির্বাচন কমিশ

1

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

2

বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টে মামা

3

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

6

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল

7

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

8

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

9

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

10

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

11

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

12

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

13

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

14

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

15

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

16

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত

17

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

18

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

19

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

20