.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বাচন কমিশন


নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (২৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কমিশনের ওপর আস্থা প্রকাশ করেছে কমনওয়েলথ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ইতোমধ্যে নির্বাচনী হাওয়া সারাদেশে বইতে শুরু করেছে।

সকালে কমনওয়েলথের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে পৌঁছে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি। ভোট প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

পরে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে অতিরিক্ত দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে কমনওয়েলথ। তবে গত কয়েক মাসে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি তাদের সন্তুষ্ট করেছে।

নির্বাচন কমিশন আরও জানায়, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মত দিয়েছে কমনওয়েলথ। তবে তারা নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে কিনা—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক ঝুঁকি নির্ধারণ করে রেড, ইয়েলো, গ্রিন জোন ব্যবস্থা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন, যা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

1

রাকসুর কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্

2

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

3

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

4

হান্নান মাসুদকে হত্যার হুমকি: মূল অভিযুক্ত আটক

5

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

6

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

7

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

8

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

9

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

10

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

11

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের

12

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

13

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

14

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

15

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, চূড়ান্ত সুপারিশ পেলেন ১,৬৮১

16

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

17

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জবি শিবিরের বিক্ষোভ

18

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

19

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

20