.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান


তজুমদ্দিন প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী হাওয়া ইতোমধ্যে বেশ জমে উঠেছে। এ আসনে প্রচারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।

প্রতিদিন সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন তিনি। শনিবার (গতকাল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের , বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন । বিকাল ৪ টায় চাঁদপুর ইউনিয়ন আমির সফিকুল ইসলাম নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগে অংশ নিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা শোনেন। একই সঙ্গে ভোট পেলে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

এক সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন,
আগামী ১২ ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
“জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। আল্লাহ আমাকে সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে নিজামুল হক নাইম ইতোমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন।

গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর ইউনিয়ন সভাপতি মাষ্টার সফিকুল ইসলাম।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নিজামুল হক নাইমের প্রচারণার ধরন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ আগামী নির্বাচনে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াল ও রক্তাক্ত ২৮ অক্টোবর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক

1

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

2

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

3

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল

4

বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

5

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

6

ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান

10

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর

13

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

18

আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উ

19

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

20