.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ টাকার সহায়তা


তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে চিকিৎসাধীন অসুস্থ ইমাম মাওলানা মো. মানছুরের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সংগঠনের তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে তাঁর চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) উপজেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন অসুস্থ ইমামের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর রব।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বনি আমিন বলেন, “ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে কেউ অসুস্থ বা বিপদে পড়লে সমাজের সবাইকে মানবিক দায়িত্ব থেকে পাশে দাঁড়ানো উচিত। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
বিশেষ অতিথিরা বলেন, আলেম-ওলামাদের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে অসহায় ধর্মীয় ব্যক্তিদের খোঁজখবর নিয়ে প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ওলামায়ে কেরাম, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে অসুস্থ ইমাম মাওলানা মো. মানছুরের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

1

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

4

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

5

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

6

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও ছাত্

9

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

10

কুষ্টিয়া ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ

11

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

12

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

13

নিজ এলাকায় জনরোষের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্ট

14

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

15

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

16

ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজী

17

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা কর

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

জাতীয় নাগরিক পার্টির জন্য ইসিতে যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক

20