.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

হান্নান মাসুদকে হত্যার হুমকি: মূল অভিযুক্ত আটক


নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসুদকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়া উপজেলার চর ইশ্বর ইউনিয়নের নন্দ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। আটক ইসরাত রায়হান অমি চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসুদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan Ome’ এবং ‘রুপক নন্দী’ নামের দুটি ফেসবুক আইডি থেকে হান্নান মাসুদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া মেসেঞ্জারের স্ক্রিনশটে দেখা যায়, অভিযুক্ত অমি লিখেছেন—
“হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।”
এ ঘটনায় অমি ছাড়াও আরও ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন— রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, জিডি হওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। হুমকির স্ক্রিনশট যাচাই-বাছাই শেষে প্রধান অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ

2

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

3

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

7

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

8

ভোলায় বিএনপি–বিডিপি সংঘর্ষ, আহত অন্তত ৩০

9

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

10

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

11

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

12

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

13

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

14

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

15

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

16

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

17

শিশু পরিচর্যা হবে অর্থনৈতিক কৌশলের অংশ-বিএনপি

18

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে একজন নিহত

19

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

20