.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল



ঢাবি প্রতিনিধি 

মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর ঢাবির টিএসসি চত্বর থেকে আনন্দ মিছিল শুরু করে তারা। এর আগে, এদিন সকাল ১১টা থেকে টিএসসির পায়রা চত্বরে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে ডাকসু।

এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে মনে করি এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে। আমরা আরও ন্যায়বিচার পাবো যদি ট্রাইবুনালের আদেশে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ জঙ্গী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। 

তিনি বলেন, আমাদের জাতীয় বীর সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, "জজ সাহেব, এই ট্র‍্যাইবুনাল যেন চালু থাকে। এই ট্রাইবুনালেই একদিন শেখ হাসিনার বিচার হবে।" আজকে আমরা সে দিন দেখছি। এজন্য আমরা এই বিচারকার্যের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। 

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যে ঐতিহাসিক মুহুর্তের জন্য আমরা ১৫-১৬ বছর অপেক্ষা করেছি। আমরা শুধু এ রায়েই ক্ষান্ত হবো না। অবলম্বে শেখ হাসিনাকে দেশে এনে এ রায় কার্যকর করবার জন্য আমি সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

1

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

2

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

3

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

4

শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক শিক্ষ

5

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

6

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

7

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

8

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

9

ওসমান হাদীর সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

10

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

11

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা ব

12

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

13

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

14

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

18

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20