.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন


ইবি প্রতিনিধিঃ

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইসলামি বিশ্বিবদ্যালয় প্রধান ফটকে মানববন্ধন করেছে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইবি। রবিবার (৩০ নভেম্বর) দুপুর দুইটায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ ভোলা জেলার শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি, সাবেক সেক্রেটারি সাঈদ ওসমান বিন হাসনাইন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান ও মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মোঃ শামীম সহ ভোলা জেলার অন্যন্ন শিক্ষার্থীবৃন্ধ।

উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি বলেন, “ভোলা বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প এলাকা। ভোলার গ্যাস পুরো দেশে সরবরাহ হয় অথচ নিজের জেলায় গ্যাস সরবরাহ সীমিত। ভোলা-বরিশাল সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন আরও এগিয়ে যাবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।”

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক শামীম বলেন "ভোলা থেকে সরকার অনেক কিছু নিলেও বিনিময়ে তেমন কিছুই দিচ্ছে না। ভোলা–বরিশাল সেতুর বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি।

মানববন্ধনে উপস্থিত অনন্য বক্তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে শুধু ভোলার উন্নয়নই নয়, পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিল্প-বাণিজ্য ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। তারা আশা প্রকাশ করেন, সরকারের কাছে এ দাবি গুরুত্বসহকারে বিবেচিত হবে এবং সেতুর নির্মাণে কার্যকর পদক্ষেপ দ্রুতই দৃশ্যমান হবে।

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি এই মানববন্ধ থেকে  ভোলা–বরিশাল সেতুর নির্মাণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

3

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

4

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

5

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

6

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা তারেক রহমানের

7

সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব

8

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

9

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

10

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জাতীয

13

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

14

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

18

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

19

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

20