.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি প্রক্টরকে ‘দেখে নেবার’ হুমকি ছাত্রলীগ নেতার


ঢাবি প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতা ও বেআইনী কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৪০৩ জন নেতা-কর্মীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে জারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে দেখে নেওয়ার হুমি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

ছাত্রলীগের এই নেতার নাম আরিফ ইশতিয়াক রাহুল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাবি ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সূচনালগ্নে ১৫ জুলাই ঢাবিতে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

আরিফ ইশতিয়াক রাহুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখেন, মি. সাইফুদ্দীন, কারণ দর্শানো তো দূরের কথা, আপনার মতো অসভ্যের সাথে বসে চা খেতেও রাজি হবো না। শিক্ষাজীবন অসমাপ্ত রেখে নিজেকে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচয় দেবো, তবু আপনার কাছে মাথা নত করবো না।

তিনি আরো লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম নিজের যোগ্যতায়, আপনার দয়ায় নয়। আজ যদি নিজের আদর্শে অটল থাকার কারণে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয় তাহলে হাসতে হাসতে ছাড়বো। এতটুকুও আফসোস থাকবে না। বয়সে বেড়েছেন বটে, কিন্তু ছাত্রলীগকে এখনো চেনেন নি। ছাত্রলীগ কারো দয়ায় চলে না।

পালানোর রাস্তা পাবেন না হুমকি দিয়ে তিনি লিখেন, জুলাইয়ে আমি কি কি সহিংসতা করেছি তার জবাব আপনার কাছে নেবো। হয়তো আজ নয়, কিন্তু কোনো একদিন। কলমের জায়গায় কলম থাকবে, চেয়ারের জায়গায় চেয়ারও, কিন্তু আপনার জায়গায় আপনি থাকবেন না। আমি বেঁচে থাকি বা না থাকি, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক ইঞ্চি মাটিতেও আপনার ঠাঁই হবে না। পালানোর রাস্তা পাবেন না। 

আর যে ৪০৩ জনের তালিকা প্রকাশ করেছেন সে ৪০৩ জনকে আপনি চেনেন না। ক্ষমতার বলে আপনি দিনকে রাত বানাতে পারবেন, কিন্তু ৪০৩ জনের একজনকেও আপনার অনুগামী করতে পারবেন না। সাময়িক বহিষ্কার নয়, আপনি আমাকে স্থায়ী বহিষ্কার করেন। আপনার বহিষ্কারে আমার কিছুই যায় আসে না। যেদিন স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে সেদিন আমি আমার ক্যাম্পাসে ফিরবোই। কথাটা মাথায় রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

1

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

2

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

3

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

4

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

5

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

6

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

7

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বি

8

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্য

9

বোরহানউদ্দিনে আনসার বাহিনীর ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প ও কম্

10

ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্

11

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

12

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

13

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

14

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

15

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আট

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র নতুন কমিটি গঠন

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20