.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদকঃ

দেড়যুগের নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তিনি স্ত্রী ও কন্যাসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, কৌতূহল ও আবেগ বিরাজ করছে। বিএনপির স্থায়ী কমিটি তাকে স্বাগত জানানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন।
এরপর রাজধানীর ৩০০ ফিট এলাকায় লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি সংক্ষিপ্ত ভাষণ দেবেন। সেখানে তিনি দেশে ফিরতে পেরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
বিএনপি নেতা মাহদী আমিন জানান, ৩০০ ফিটের কর্মসূচিটি কোনো জনসভা বা সংবর্ধনা অনুষ্ঠান নয়। এটি শুধুমাত্র দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রীসহ দেশের কল্যাণ কামনায় দোয়ার একটি সংক্ষিপ্ত আয়োজন। এতে একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান।
জনদুর্ভোগ কমাতে রাজধানীজুড়ে ২০টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে চিকিৎসক, প্যারামেডিক, প্রয়োজনীয় ওষুধ ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়া ৩০০ ফিট এলাকায় ৬ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে, যার সঙ্গে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংযুক্ত থাকবে।
অনুষ্ঠানস্থলে বিশুদ্ধ পানির সরবরাহ, মোবাইল টয়লেট এবং কয়েক হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। যানজট এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আলাদা বাস পার্কিং ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং দেশের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগমের সম্ভাবনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

1

দেবিদ্বারে শিবিরের সাবেকদের প্রীতি সমাবেশে রসমালাই নিয়ে উপস্

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

ভোলায় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ ও

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

8

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

9

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

10

সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসনে পরিণত করব -

11

মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর

12

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

13

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

14

২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা, অর্থ

15

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

18

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

19

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

20