বগুড়া প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখার উদ্যোগে ‘রান উইথ শিবির’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। আরও উপস্থিত ছিলেন অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব, বায়তুল মাল সম্পাদক নাইমুর রহমান নাইম, এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানিসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ ও শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতেই এই ‘রান উইথ শিবির’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজয়ের এই শক্তিকে নিজেদের জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।