.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন


নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের পতন পরবর্তী সময়ে নানা সংস্কারের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে দীর্ঘ এক বছরের আলাপ-আলোচনা ও বৈঠকের পর অবশেষে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কমিশনের প্রতিনিধিরা এই সুপারিশ আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেবেন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রস্তুত এই সুপারিশে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আইনি ও রাজনৈতিক কাঠামো নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সমাপনী বৈঠকে সুপারিশটি চূড়ান্ত করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়েই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে।

এই সুপারিশ হস্তান্তরের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার আগে আজই জাতীয় ঐকমত্য কমিশন তার দায়িত্ব শেষ করবে। বৈঠকে কমিশনের সদস্যরা সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়। এতে ২৪টি রাজনৈতিক দলের নেতা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং কমিশনের সদস্যরা স্বাক্ষর করেন।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বামধারার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এবং বাসদ-মার্কসবাদী—সংলাপে অংশ নিলেও চূড়ান্তভাবে সনদে স্বাক্ষর করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

1

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান

2

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

3

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

4

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

5

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

6

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

7

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

8

গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে: নাসির উদ্দিন পাটওয়ারী

9

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

10

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

11

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

12

সুদানে গণহত্যা, পালাচ্ছে হাজারো মানুষ

13

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

14

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

15

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ

16

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

17

ইমরান খানের গল্পে অনুপ্রাণিত হয়ে এনসিপির সাফল্য কামনা জামায়া

18

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

19

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

20