.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ
 বোরহানউদ্দীনে জামায়াত সমর্থকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপজেলা আমীর এই মন্তব্য করেন। বুধবার  (১৯ নভেম্বর ২০২৫) আসরের নামাজের পর বোরহানউদ্দিন পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে সভাপতিত্ব করেন পৌর জামায়াত আমীর মোঃ আমান উল্লাহ।

উত্তর বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ঘুরে বাজার মসজিদের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান। তিনি বলেন,
“আগস্টের পর বোরহানউদ্দীনে আমাদের তিনজন ভাইয়ের ওপর হামলা হয়েছে। জামায়াতের একজন কর্মীর রক্ত থাকতে এ ধরনের হামলা বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো দলের পক্ষ নেওয়া প্রশাসনের কাজ নয়। সন্ত্রাস ও রাজনীতি কখনোই একসাথে চলতে পারে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন ভোলা জেলা শাখার কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মোঃ ওলিউল্লাহ। তিনি বলেন,
“জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজি নেই, তাই জামায়াত কোনো মাস্তান পালন করে না। কর্মীদের টাকা দিয়ে জামায়াত চলে, জামায়াত কর্মীদের টাকা দেয় না। বিএনপির সঙ্গে জামায়াত দীর্ঘ আন্দোলনে ছিল, তবে বোরহানউদ্দীনের বিএনপি অন্যায়ভাবে কাউকে আঘাত করতে পারে না।”

তিনি আরও বলেন,
“সিল মারা নির্বাচন আমাদের জন্য নয়; গণতন্ত্রের জন্য আমাদের দেড় হাজার সন্তান জীবন দিয়েছে। জনগণ যদি বিএনপিকে ভোটে নির্বাচিত করে, আমরা তাকে স্বাগত জানাবো। আমরা বোরহানউদ্দীনকে শান্তির রাজত্ব হিসেবে দেখতে চাই।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

1

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

2

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

3

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

4

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

5

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

6

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

7

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

8

ভয়াল ও রক্তাক্ত ২৮ অক্টোবর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক

9

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

10

রাবিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ

11

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দেলোয়ার হ

12

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা

13

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

14

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

18

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

19

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

20