.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে নির্বাচন কমিশনের শোকজ


আবু বকর আবির, 
জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের ব্যাপারে ভুল তথ্য উপস্থাপন করার অভিযোগে  শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ কে নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্টানিকভাবে শোকজ (show-cause) নোটিশ প্রদান করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন-অফিস থেকে ২ ডিসেম্বর (মঙ্গলবার) পাঠানো অফিসিয়াল প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ডঃ মোস্তফা হাসান স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে বলা হয়, ২৭/১১/২০২৫ তারিখে একটি সংবাদ সম্মেলনে এই প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ব্যাপারে বেশ কিছু মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও  নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিষয়ে অত্যন্ত মানহানিকর, উস্কানিমূলক, বিভ্রন্তকর বক্তব্য প্রদান করা হয়েছে   যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী।  তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের কাজ দ্বিতীয়বার করার জন্য নিষেধ করা হয়।  এ ছাড়া আগামী ৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্যানেলের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যৌক্তিক কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয়।  

একই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট অনুলিপি পাঠানো হয়েছে। কপি প্রাপকদের তালিকায় রয়েছে: প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), ডেপুটি রেজিস্ট্রার ও রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা — যাতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা দ্রুত গ্রহণ করা যায়। 
অবশ্য 'অদম্য জবিয়ান ঐক্য প্যানেল' থেকে এখনো এ ব্যাপারে কোন অফিসিয়াল বিবৃতি আসেনি।  তবে এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।  কেউ কেউ নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়েও প্রশ্ন তুলছেন৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

1

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

2

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

3

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

4

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

5

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

6

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল

7

জাকসুর নারী এজিএস মেঘলা সাইবার বুলিংয়ের শিকার—‘স্লাটশেমিং কখ

8

নাসিরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা

9

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

আচরণবিধি নিশ্চিতে শুক্রবার মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রে

12

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

13

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

14

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

15

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

16

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

17

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

18

সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসনে পরিণত করব -

19

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

20