.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন


মেঘনা দর্পন ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ মোট ১৩ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় আরও একজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসারের এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে আনসার সদস্যরা মোট ৯ দিন দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর করা হয়। আনসার সদস্যদের যাতায়াতজনিত সমস্যা নিরসনে নতুন পরিবহন সার্ভিস চালু করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্

1

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি

2

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত ও মানসিক রোগীরা

3

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

4

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

5

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদের 'ঐক্যবদ্ধ নির্ভীক

6

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

7

জাতীয় নাগরিক পার্টির জন্য ইসিতে যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক

8

ঘূর্ণিঝড় মন্থা

9

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

10

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

11

“ইশ্বরদীর হামলা পরিকল্পিত; সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জ

12

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

13

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

14

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

15

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

16

ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান

17

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

18

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

19

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

20