.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদীর সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল


ঢাবি প্রতিনিধি 

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবৃন্দ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাবির বটতলায় এ মিলাদ মাহফিল আয়োজন করা হয়। 

এ সময় শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি মু. আহসান হাবিব ইমরোজ বলেন, ওসমান হাদী ভাই জুলাই সনদের জন্য আওয়াজ তুলেছিলেন। জুলাই যোদ্ধাদের জন্য আওয়াজ তুলেছিলেন। তিনি আপাদমস্তক একজন জুলাই যোদ্ধা।

তিনি বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা বাদ দিয়ে মাংসের মধ্যে আলু খুঁজে বেড়ান। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ হামলার ঘটনায় প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা তাদের এ ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা জানাই। 

ঢাবি শিক্ষার্থী মো. নাসিম বলেন, হাদী ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। তাকে হারালে এ জাতীর এক অপূরনীয় ক্ষতি হবে। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সদা আপোসহীন ছিলেন। 

তিনি আরও বলেন, হাদী ভাই বর্তমানে আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আল্লাহর নিকট উনার সুস্থতা কামনা করি এবং দেশবাসীকেও দোয়া করতে আহ্বান জানাই। 

আরেক শিক্ষার্থী মো. হীরা বলেন, জুলাইয়ের স্টেক নিয়ে নানা টানাটানি চললেও হাদী ভাই সবসময় জুলাইকে ধারণ করতেন। এজন্য তাকে সবার আগে টার্গেট করা হয়েছে। অথচ ২৪ ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ হামলাকারীকে এখনো গ্রেফতার করতে পারেনি। আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।

ঢাবি শিক্ষার্থী অনিক মিয়া বলেন, বাংলাদেশের অনেক মানুষ ৫ আগষ্টের পরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। ওসমান হাদী এমনই একজন মানুষ। আমরা আল্লাহর নিকট একটা মিরাকলের প্রত্যাশা করি। আমরা আশা করি আল্লাহ একটা মিরাকলের মাধ্যমে হাদী ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

1

বোরহানউদ্দিনে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস

2

বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের

3

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

4

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

7

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

চুপ্পুর হাতে জুলাই সনদের বায়াত নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরে

10

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

11

ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান

12

শহীদ নাহিদের কবর জিয়ারত করলেন ভোলা–২ জামায়াত প্রার্থী মুফতি

13

মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ

14

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

15

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

17

সেতুর দাবীতে আন্দোলনরতদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বোরহান

18

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

19

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

20