.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসনে পরিণত করব - নিজামুল হক নাঈম


মো. নোমান,
 তজুমদ্দিন প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী হাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। এ আসনে প্রচারে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।

প্রতিদিন সকাল, বিকেল ও রাতে তিনি নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন। শুক্রবার (গতকাল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি।

বিকাল ৪টায় চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রবের নেতৃত্বে আয়োজিত গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি দেখা যায়। এ সময় নিজামুল হক নাইম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যার খোঁজখবর নেন এবং নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা। আল্লাহ সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসনে পরিণত করব।”

স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার কারণে নিজামুল হক নাইম ইতোমধ্যেই ভোটারদের আস্থা অর্জন করেছেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর ইউনিয়ন সভাপতি মাষ্টার সফিকুল ইসলাম, চাঁচড়া ইউনিয়ন সভাপতি মো. নোমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল

1

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

2

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

3

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

4

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

5

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক

7

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও ছাত্

8

মা ইলিশ রক্ষা অভিযান বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

9

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

10

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

13

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

14

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দেলোয়ার হ

15

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

16

আজ থেকে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

19

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: নির্বাচন কমিশন

20