.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ

 ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার জাবরহাট  ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান  উঠানে এ মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও গ্রাম আদালতে বিরোধ কীভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়।জাবরহাট  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান , গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা  মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় আড়াই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেইসাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। দর্শকদের মধ্য থেকে সিমা আক্তার বলেন, ভিডিও প্রদর্শনী দেখে আমরা গ্রাম আদালতের প্রতি স্বচ্ছতার সাড়া পাই। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

1

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

2

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

3

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

4

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

5

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

6

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

7

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

চানখারপুলে প্রতিরোধের স্মৃতিচারণ: ছাত্রশিবিরের সাবেক নেতার দ

10

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

11

বিডিআর বিদ্রোহ: গাজীপুর কারাগার থেকে ৩৫ সাবেক সদস্যের মুক্তি

12

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে

13

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্ম

14

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

15

সুদানে গণহত্যা, পালাচ্ছে হাজারো মানুষ

16

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

17

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

18

দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

19

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর

20