.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

মহান বিজয় দিবস–২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পালিত হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৬টায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সকাল ৯টায় বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কালাম  প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।

ডিসপ্লে ও কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টায় নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুর ১টায় উপজেলা পরিষদ মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানও যথাযথ গুরুত্বের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

3

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আট

4

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

5

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

6

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

7

নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জামায়াতের নির্বাচনী ই

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

রাবিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে মধ্যরাতে শিক্

10

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

13

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদ

14

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

15

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

16

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

17

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

18

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

19

দৈনিক যুগান্তর সম্পাদককে ছাত্রশিবির সভাপতির উপহার

20