.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা–২ আসনে ১০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত


ভোলা (বোরহানউদ্দিন) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোলা–২ নির্বাচনী আসনে ১০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বোরহানউদ্দিন উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জোটভুক্ত দলগুলোর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মো. ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. আব্দুস সালাম। আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ মিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মো. শফিউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মাওলানা মো. আব্দুস শাকুর, খেলাফত মজলিস বোরহানউদ্দিন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবুল কালাম এবং এনসিপি বোরহানউদ্দিন উপজেলা আহ্বায়ক মো. সবুজ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ভোলা–২ আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন গণভোট এবং জনসম্পৃক্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ গণভোটকে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে বলেন, এই গণভোটে জনসচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি।

এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভোলা–২ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোটের রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোলা–২ আসনে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

1

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

2

মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর

3

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

4

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

5

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

6

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

7

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

শহীদ ওজায়ের পরিবারের পাশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

11

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

12

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

13

ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্

14

চরফ্যাশন পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে খায়েরুল ইসলাম সোহেল

15

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

16

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতীয় আত্মীয়দের লাশ দেখা

19

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

20