.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে


মেঘনা দর্পন ডেস্কঃ

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। নিখোঁজদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় ১৩টি পরিবার এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিখোঁজ জেলেদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকা ও ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকায়। নিখোঁজরা হলেন—খোকন মাঝি, সাব্বির, হেলাল, মাকসুদুর রহমান, শামিম, সাজিব, নাছির, জাহাঙ্গীর, মাকসুদ, ফারুক, আব্দুল মালেক, আলম ও ফারুক মাঝি।

পরিবার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দুপুরে ট্রলারের মালিক ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে এক সপ্তাহের বাজার নিয়ে গভীর সাগরে মাছ শিকারে রওনা হন। এক সপ্তাহ পর ঘাটে ফেরার কথা থাকলেও ১৬ দিন পার হলেও তারা ফেরেননি। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় যোগাযোগহীন অবস্থায় রয়েছেন তারা।

নিখোঁজ জেলেদের ফিরে পেতে মঙ্গলবার সকালে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন।

স্বজনদের ধারণা, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা গভীর সাগরে ভেসে থাকতে পারেন। আবার দিক হারিয়ে অন্য কোনো দেশের জলসীমায় ঢুকে পড়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, “নিখোঁজ জেলেদের খোঁজে কোস্টগার্ড কাজ করছে। পরিবারগুলোর সঙ্গেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। দ্রুত উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।”

নিখোঁজ ১৩ জেলেকে জীবিত ফিরে পেতে এখন প্রহর গুনছেন শোকাহত পরিবারগুলো।
সূত্রঃ বাংলা এডিশন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতা

1

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

2

বোরহানউদ্দিনে নতুন ইউএনও ও ওসিকে বরণ, পরিচিতি ও আইনশৃঙ্খলা স

3

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

6

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

7

আড়াইহাজারে অপরাধ দমন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা

8

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

9

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

10

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

11

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

14

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

15

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

16

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

17

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

20