.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


 বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শামীম শরীফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পৌর ছাত্রশিবিরের সভাপতি মঈন বিনা সাইফুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক হাফেজ ইসমাইল।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসানাত আলী-উল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা আমান উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদ রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ আল জায়েদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের আদর্শিক কার্যক্রম, শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে তরুণ প্রজন্মকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

1

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

2

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

3

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

6

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বা

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

9

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

10

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও গণদাবি বাস্তবায়নের

11

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

12

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

13

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

14

ভোলায় নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

15

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

16

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

17

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

18

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

19

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

20