.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মন্থা

মেঘনা দর্পন ডেস্কঃ আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে তারা বলেছে, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরেরদিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ঘূর্ণিঝড় মন্থা নামে পরিচিত হবে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচন্ড বেগে ঝড়ো বাতাসও বইবে।

‘মন্থা’র অর্থ কি

ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে ১৩টি দেশ। তারাই এ নামকরণগুলো করে। দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এ ঘূর্ণিঝড়ের কারনে শুক্রবার এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ভারতে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে। এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ

1

নিজ এলাকায় জনরোষের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্ট

2

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

3

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

4

সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসনে পরিণত করব -

5

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

8

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

9

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

10

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

11

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

12

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

13

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

16

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

চানখারপুলে প্রতিরোধের স্মৃতিচারণ: ছাত্রশিবিরের সাবেক নেতার দ

19

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

20