.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত


নিজস্ব প্রতিবেদকঃ

সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, শিক্ষা ভবনের পেছনের অংশে প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থী স্লোগান দিতে দিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা জানান, আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে, তবে দাবি মানা না হলে আন্দোলন চলবে।

আন্দোলনকারী নূর নবী ইসলাম বলেন, “অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও আমরা এখানে ছিলাম। সরকারের সিদ্ধান্ত না পেলে সরবো না।”

আরেক শিক্ষার্থী সুমাইয়া তাহমিন বলেন, “অধ্যাদেশ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, দাবি মানতেই হবে।”

দায়িত্বরত পুলিশ জানায়, সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের শিক্ষা ভবনের পেছনে যেতে বলা হয়।

গত রবিবার সকাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। দুপুরে তারা সামনের মোড়ে বসে পড়েন এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত অন্তত ২০

1

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

2

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

3

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

4

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

5

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

6

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

7

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

8

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

9

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

10

বিডিআর বিদ্রোহ: গাজীপুর কারাগার থেকে ৩৫ সাবেক সদস্যের মুক্তি

11

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

12

বান্দরবান সীমান্ত থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য

13

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

14

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

15

২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা, অর্থ

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

18

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

19

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

20