.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার দালালপুর ও পদ্মা মনসা এলাকায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম এবং মো. জয়নাল আবেদীন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে আইনটির ধারা ১৫ অনুযায়ী তিনটি ইটভাটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
শাস্তিপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—
দালালপুর, হাকিমউদ্দিন এলাকায় অবস্থিত মেসার্স এস এন এস ব্রিকস (প্রোঃ মো. জসীম উদ্দীন হাওলাদার) কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পদ্মা মনসা, কুঞ্জের হাট এলাকায় অবস্থিত মেসার্স রাকিব ব্রিকস (প্রোঃ মো. বেলায়েত হোসেন) কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার মেসার্স মোল্লা ব্রিকস (প্রোঃ মো. নাফিউল ইসলাম মোল্লা) কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের পাম্প মেশিন ব্যবহার করে ইটভাটার আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন নৌবাহিনী ভোলা, পুলিশ লাইন ভোলা, বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যবৃন্দ এবং বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

1

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

2

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্

3

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

4

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

5

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

6

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৯ কর্মকর্তা বদলি–পদায়ন

7

দৈনিক যুগান্তর সম্পাদককে ছাত্রশিবির সভাপতির উপহার

8

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: নির্বাচন কমিশন

9

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

10

হান্নান মাসুদকে হত্যার হুমকি: মূল অভিযুক্ত আটক

11

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই’ — মুফতি ফজলুল করিম

12

সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব

13

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

14

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

15

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা-কর্মীসহ ৭১ জনের জামায়াতে যোগদান

16

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

17

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

18

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

19

চরফ্যাশনে দেয়াল নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসার দ্বন্দ্ব।

20