.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আহত


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় মিফতাহুল জান্নাত রাফা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ফেরদৌস আরা মুন্নি ও বাবা সোহেল গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন বৌদ্ধেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিফতাহুল জান্নাত রাফার মা ফেরদৌস আরা মুন্নি মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী সোহেল ও সাত বছরের মেয়ে মিফতাহুল জান্নাত রাফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন শিক্ষিকা ফেরদৌস আরা মুন্নি। তারা বৌদ্ধেরপোল এলাকায় পৌঁছালে একটি বাইরোড থেকে উঠে আসা পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিশু মিফতাহুল জান্নাত রাফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সোহেলকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ফেরদৌস আরা মুন্নিও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাফ আলী বলেন, মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে রাফা নামে এক শিশু নিহত হয়েছে। তার মা-বাবাও আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, চাকরির সুবাদে ফেরদৌস আরা মুন্নির পরিবার বর্তমানে কুঞ্জেরহাট বাজারসংলগ্ন ডিগ্রি কলেজের পাশে আবুল কালাম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

1

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

2

ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

3

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

6

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

7

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

8

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

9

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

10

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

11

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

12

ভান্ডারিয়ায় শিশু ওসমানের পায়ে শিকল বেঁধে পাঠদান, প্রশাসনের

13

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

14

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

15

কুষ্টিয়া ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ

16

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

17

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

18

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

19

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

20