.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু


মেঘনা দর্পন ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানী ঢাকার গুলশানে শুরু হয়েছে দু’দিনব্যাপী ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় গুলশানের ডিসিসি নর্থ সুপার মার্কেট চত্বরে ‘সচেতন তুমি, বিজয়িনী তুমি’ স্লোগানকে সামনে রেখে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে, যা কোনো নির্দিষ্ট দল বা মতের জন্য নয়; বরং সারা বিশ্বের মানুষের মুক্তি ও কল্যাণের জন্য। তাই মানবসেবামূলক কর্মকাণ্ডে আমরা সবচেয়ে বেশি প্রেরণা অনুভব করি। আমাদের লক্ষ্য ভবিষ্যতে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কারণ, জামায়াত এমন একটি উদাহরণ স্থাপন করতে চায় যেখানে ক্ষমতাসীন দল শাসক নয়, বরং মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে ডা. এস. এম. খালিদুজ্জামান বলেন, ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সকল দুর্নীতি দূর করে গরিব ও অসহায় মানুষের কাছে সেবা পৌঁছে দিতে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি মনে করেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে নারীদের স্বাস্থ্যসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামায়াত কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, নারীদের সুস্বাস্থ্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামায়াতের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ নারীদের মাঝে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই দিনব্যাপী এ ক্যাম্পে ব্রেস্ট ক্যানসার সম্পর্কিত পরামর্শ, নারীদের অন্যান্য স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিশেষজ্ঞদের বক্তৃতার আয়োজন করা হয়েছে। আগ্রহীরা ইতিমধ্যেই ক্যাম্পে ভিড় জমাতে শুরু করেছেন। উপস্থিত নারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। সব বয়সের নারীদের অংশগ্রহণের জন্য আয়োজকরা আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

1

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

ভিসির সাথে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

4

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

5

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

6

নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জামায়াতের নির্বাচনী ই

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

9

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

10

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

11

ভোলায় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

12

শিশু পরিচর্যা হবে অর্থনৈতিক কৌশলের অংশ-বিএনপি

13

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

14

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, কলম ব

15

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

16

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

17

ঢাবি প্রক্টরকে ‘দেখে নেবার’ হুমকি ছাত্রলীগ নেতার

18

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত

19

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

20