.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

 
নিজস্ব প্রতিবেদকঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তৃতীয় শ্রেণির প্রান্তিক পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি ও বাধা প্রদানের অভিযোগে এই নোটিশ জারি করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৭–১০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। বিষয়টি সরকারের নজরে এলে ১০ নভেম্বর সচিবালয়ে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অধিদপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উত্থাপিত দাবিগুলো যুক্তিসঙ্গত বিবেচনায় নিয়ে সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং পরে সরকারি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করা হয়।

নোটিশে আরও বলা হয়, আশ্বাস পাওয়ার পরও শিক্ষক নেতা মো. মাহবুবর রহমানসহ অন্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও ভিডিও প্রকাশ করে ১ ডিসেম্বর শুরু হওয়া তৃতীয় প্রান্তিক পরীক্ষা বর্জনের আহ্বান জানান। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে এলে মহাপরিচালক কয়েক দফা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এরপরও তারা পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম থেকে দূরে থাকার ঘোষণা দেন, যার প্রভাবে ১ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে কিছু শিক্ষক কর্মবিরতিতে যান। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ সরকারি কর্মচারী আচরণবিধি ২০১৮–এর সুস্পষ্ট লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

2

ঢাবি প্রক্টরকে ‘দেখে নেবার’ হুমকি ছাত্রলীগ নেতার

3

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

4

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

5

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

6

আজ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দ

7

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

8

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

9

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

10

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

11

রাকসুর কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্

12

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

13

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

14

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

15

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

16

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

17

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

18

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

19

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

20