নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ভালুকা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
দোয়া শেষে মিলাদ ও তবারক বিতরণ করা হয়।