.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান


নিজস্ব প্রতিবেদকঃ

বহুল আলোচিত স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করে আলোচনায় আসা সাংবাদিক অলিউল্লাহ নোমানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও দলীয়ভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিষয়টি নিশ্চিত করেছেন আগের মনোনীত প্রার্থী ও জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান নিজেই।

মাওলানা মোখলেছুর রহমান সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে জানান, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা তার সাথে আলোচনা করে অলিউল্লাহ নোমানের নাম চূড়ান্ত করেছেন এবং তিনি স্বেচ্ছায় নোমানের পক্ষে সরে দাঁড়িয়েছেন।
তার ভাষায়—
“ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের লক্ষ্য ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ চালিয়ে যাবো।”

অলিউল্লাহ নোমান দেশ-বিদেশে পরিচিত নাম। তিনি স্কাইপে কেলেঙ্কারি ফাঁস করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছিলেন। সেই ঘটনার পর আওয়ামী সরকারের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে লন্ডনে রাজনৈতিক আশ্রয় নেন।
বর্তমানে তিনি দৈনিক আমার দেশ–এর বৃটেন অফিসের আবাসিক সম্পাদক হিসেবে কর্মরত। বিদেশে অবস্থানকালে তিনি অনলাইনে আওয়ামী সরকারের সমালোচনা ও বৈদেশিক রাজনৈতিক বিশ্লেষণ চালিয়ে যান।
হাসিনা সরকার পতনের পর গত বছর আমার দেশ পুনরায় প্রকাশ শুরু হলে তিনি সাংবাদিকতায় সক্রিয়ভাবে ফিরে আসেন।

অলিউল্লাহ নোমানের মনোনয়নকে ঘিরে হবিগঞ্জ-৪ আসনে Jamaat–কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় নেতারা মনে করছেন, তার জনপ্রিয়তা, সাহসী সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতা এবারের নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করবে।
যদিও জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিক নোটিশ দেয়নি, তবে কেন্দ্রীয় সদস্যদের পরামর্শ ও স্থানীয় সম্মেলনে তার নাম ঘোষণার পর বিষয়টি প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছে।

হবিগঞ্জ–৪ আসনটি এখন নানা আলোচনায় সরগরম—দেখা যাক, শেষ পর্যন্ত অলিউল্লাহ নোমান এই আসনে কতটা প্রভাব বিস্তার করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

2

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ

3

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, প্রগতি

4

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি

5

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

6

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

9

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

10

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

11

হাদির মাথায় গুলিবিদ্ধের ঘটনা: ‘আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

14

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

15

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অ

16

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

17

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা ব

19

ভান্ডারিয়ায় শিশু ওসমানের পায়ে শিকল বেঁধে পাঠদান, প্রশাসনের

20