.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ


নিজস্ব প্রতিবেদকঃ

নির্বাচনী প্রচারণায় যেখানে সাধারণত প্রার্থীরা একতরফা বক্তব্যে সীমাবদ্ধ থাকেন, সেখানে শেরপুর-১ (শেরপুর সদর) আসনে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। গতানুগতিক জনসভার ধারা ভেঙে তিনি সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ, মতামত ও পরামর্শ শোনেন।
‘শেরপুর-১ উন্নয়ন ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারী অধিকারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের নিউ আলিশান অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত শেরপুর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এক কলেজ শিক্ষার্থী বলেন, “জেলায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ল্যাব সুবিধা নেই। ব্যবহারিক শিক্ষার সুযোগ সীমিত। এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজ ও সাংস্কৃতিক চর্চার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে।”
নারীদের পক্ষ থেকে এক বক্তা বলেন, “মার্কেট, হাসপাতাল ও জনসমাগমস্থলে নারীদের জন্য নামাজ আদায়ের কোনো ব্যবস্থা নেই। কর্মজীবী নারী ও জরুরি প্রয়োজনে বাইরে থাকা নারীদের ওয়াক্তমতো নামাজ আদায়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।”
শিক্ষাক্ষেত্রের সংকট তুলে ধরে চরশেরপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, বাল্যবিবাহের কারণে ঝরে পড়ছে বহু শিক্ষার্থী। পাশাপাশি বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিও জানান তিনি।
কর্মসংস্থান সৃষ্টি ও প্রবাসীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা।
জনগণের এসব বক্তব্যের প্রেক্ষিতে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে কেবল জামায়াতে ইসলামীর এমপি হবো না; দল-মত নির্বিশেষে পুরো শেরপুরবাসীর এমপি হিসেবে কাজ করব।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোকে শক্তিশালী করা হবে এবং একটি কার্যকর রেফারেল সিস্টেম চালু করা হবে, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য ঢাকামুখী হতে না হয়। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সহায়তায় শেরপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।এ সময় অনেকেই লিখিতভাবে নিজেদের মতামত ও পরামর্শ জমা দেন। আয়োজকদের মতে, মৌখিক বক্তব্যের পাশাপাশি শত শত লিখিত প্রস্তাব জমা পড়েছে, যা শেরপুরবাসীর উন্নয়ন প্রত্যাশা ও অংশগ্রহণের আগ্রহের প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

1

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

2

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

3

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

4

ঢাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

5

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

6

ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

7

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

8

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

9

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

10

শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক শিক্ষ

11

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

13

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

14

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

15

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

18

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

19

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

20