.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্তত ৫০


মেঘনা দর্পন ডেস্কঃ

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। একপর্যায়ে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি নতুন বাজার পৌর ভবনের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোড়া ভিটে ছাড়তে নারাজ, ছাইয়ের উপরই চলছে জীবন

1

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক

2

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

3

বোরহানউদ্দিনে আনসার বাহিনীর ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প ও কম্

4

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও গণদাবি বাস্তবায়নের

5

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলায় ছাত্রশিবিরের বিক্ষোভ

8

ভোলায় কালবৈশাখী ঝড়ে দাখিল মাদ্রাসার চাল উড়ে গেল, লণ্ডভণ্ড অফ

9

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

10

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

11

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জবি শিবিরের বিক্ষোভ

14

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

15

এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, সীমান্তজুড়ে বিজিবির সর্বো

16

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জাতীয

17

ডাকসুতে রুহুল কবির রিজভী

18

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

19

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

20