.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

মো. মিজানুর রহমান বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত 'দারসুল কুরআন' কর্মসূচিতে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশে সপ্তাহব্যাপী 'কুরআন প্রশিক্ষণ কর্মসূচি' গ্রহণ করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ভোলার বোরহানউদ্দিনে সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় গ্রন্থাগার বিষয়ক সম্পাদক, সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক ছাত্রনেতা মো. সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন, ভোলা জেলা ছাত্রশিবির সভাপতি মো. জসীম উদ্দিন এবং উপজেলা সভাপতি মইন বিন সাইফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা সভাপতি শামীম শরীফ।

বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির দিকনির্দেশনা দেয় এবং শিক্ষার্থীদের জীবনে আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে কুরআনের শিক্ষা অপরিহার্য। তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের অনুবাদ পড়ে আল্লাহর বাণী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, যা তাদের সঠিক পথে পরিচালিত করবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন এবং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

1

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

2

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

3

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

4

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

5

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

6

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

7

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

8

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

9

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

10

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

11

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হাট-বাজারে চাঁদাবাজদের ঠাঁই থাক

12

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

13

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

14

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

17

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

18

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

19

সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব

20