.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল না দেয়ায় ফিমা আক্তার (২২) নামের এক ‍গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের বিরুদ্ধে।

উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের মিঠু হাওলাদার বাড়িতে বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফিমা আক্তার ভোলার বোরানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবুল কালামের মেয়ে। পারিবারিক ভাবে তিন বছর আগে সজিবের সাথে তার বিয়ে হয়। এ দম্পত্তির দেড় বছর বয়সী এক কন্যা সন্তান আছে।

নিহতের মা তাছনুর বেগম জানান, তার মেয়ে ফিমা আক্তারের স্বামী মো. সজিব দেড় বছর আগে একটি মোটরসাইকেল দাবি করেন। টাকার অভাবে মোটরসাইকেল তারা দিতে পারেননি। মোটরসাইকেল না পেয়ে সজিব প্রায়ই ফিমাকে মারধর করতো। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হয়েছে। ঈদের তিনদিন আগেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

ওই ঘটনার জেরে বৃহস্পতবার রাতে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ করেন তিনি।

ফিমার ভাই মো. শিপনের অভিযোগ, পিটিয়ে হত্যার পর লাশ মেঝেতে ফেলে তারা (সজিব ও তার পরিবারের লোকজন) পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঈদের দিনে এশার নামাজের পর ফিমা তার মা ও বোনের সাথে কথা বলেছেন তখনও সুস্থ ছিল। কিন্তু রাত ৪টায় ফিমা অসুস্থ হলে তাকে হাসপাতাল নেয়ার কথা জানায়। কি অসুখ জানতে চাইলে গলায় ফাঁস দেয়ার কথা বলে। সকালে এসে দেখতে পান সজিবের ঘরের মেঝেতে মরদেহ পড়ে আছে। ঘরে কেউ নাই।

এদিকে জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে শুক্রবার (৩০) সকালে দৌলতখান থানা পুলিশে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, পুলিশ ঘরে কাউকে পায়নি। মেঝেতে পড়ে থাকা নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তদন্ত অব্যাহত আছে। পুলিশ আইনি ব্যবস্থা নিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

5

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ

6

হাসপাতালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে গেলেন বিএনপি

7

৩১ দফা বাস্তবায়নে ভেড়ামারায় নারী দলের সমাবেশ

8

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায়

9

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

10

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

11

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

12

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

13

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

14

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

15

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রোকন সম্মেলন অনুষ্ঠিত

16

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

17

দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

18

ভান্ডারিয়ায় শিশু ওসমানের পায়ে শিকল বেঁধে পাঠদান, প্রশাসনের

19

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

20