.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


 বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা 

‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরির অঙ্গীকার’—এই লক্ষ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনের তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন তা’মীরুল উম্মাত মাদরাসার পরিচালক মাওলানা মাকসুদুর রহমান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। আদর্শ ও দক্ষ শিক্ষার্থীরাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক ড. মোহাম্মদ অলী উল্যাহ, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং সাবেক ডিন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা—শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে তুলতে পারে। তিনি পড়াশোনার পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ শামছুল আলম, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভাইস-চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সাফল্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল উম্মাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হাবিবুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তা’মীরুল উম্মাত মাদরাসার লক্ষ্য হচ্ছে জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দেশ ও জাতির জন্য সম্পদ হিসেবে কাজ করবে। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পরে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৫৮ জন শিক্ষার্থীর হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। এর মধ্যে সদ্য অনুষ্ঠিত দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন, অষ্টম শ্রেণির মেধাবৃত্তিতে ট্যালেন্টপুল ৭ জন ও সাধারণ গ্রেডে ১৮ জন, এবং পঞ্চম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ৬ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন শিক্ষার্থী রয়েছে।

ক্রেস্ট গ্রহণের সময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার প্রেরণা সৃষ্টি করবে।

এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ

1

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

2

বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে

3

খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্রশিব

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

ঢাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

7

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

8

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

9

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

10

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

11

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

12

এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, সীমান্তজুড়ে বিজিবির সর্বো

13

রায় ঘিরে নাশকতার আশঙ্কা: ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতা

14

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

15

দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

16

“ইশ্বরদীর হামলা পরিকল্পিত; সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জ

17

ভোলায় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

18

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

19

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

20