.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর ঝাউতলায় জুলাই–আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জুলাই–আগস্ট আন্দোলনের যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “শহীদদের প্রতি অবমাননাকর এ কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখব। প্রশাসনের কাছে দাবি—ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।”

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাতে দুর্বৃত্তরা এসে আগুন ধরানোর চেষ্টা করেছে। সকালে কালো দাগ দেখে তারা হতবাক হয়ে যান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “স্মৃতিস্তম্ভে বড় কোনো ক্ষতি হয়নি, নিচের অংশে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।”

এদিকে পুলিশও ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে।”

ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

1

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা ব

2

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

3

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি

4

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

5

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

6

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

7

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি আন্দোলনকা

8

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

9

মনপুরায় জমি নিয়ে বিরোধ: অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ,

10

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

11

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

12

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

13

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

14

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ:

15

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

16

বিজয় ৭১ হলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

19

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

20