.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দিনে মিছিল


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা 

বরিশালে জামায়াতসহ ৮ দলের সমাবেশকে স্বাগত জানিয়ে ভোলার বোরহানউদ্দিনে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) আসরের নামাজের পর বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বোরহানউদ্দিন বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হয়ে হাওলদার মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বরিশালের এই সমাবেশকে দেশের রাজনৈতিক অঙ্গনে সম্ভাবনার নতুন দিগন্ত  হিসেবে উল্লেখ করেন।

মিছিলে অংশ নেন আট দলের বোরহানউদ্দিন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জামায়াতের বোরহানউদ্দিন উপজেলা আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, সেক্রেটারি আবুল কালাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আবুল হাসান মো. অলিউল্লাহ,উপজেলা নায়েবে আমির মুফতি মো:শফিউল্লাহ।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা রেজাউল করিম বুরহানি, উপজেলা সভাপতি গাজী   মাওলানা ইসমাইল হোসেন 
বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা রিয়াজ মাহমুদ, খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা সালেউদ্দিন সহ আট দলের অন্যান্য নেতৃবৃন্দ। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বরিশালের সমাবেশকে কেন্দ্র করে জনগণের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা সমাবেশের সফল বাস্তবের মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে বিদায় করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার  ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউ

1

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

2

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

3

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

4

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

5

ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফেজ ইব্রাহিমকে গণসংবর্ধনা

6

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

7

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী

8

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

9

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

10

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

11

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের

12

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আ

13

আজ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দ

14

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বা

15

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

16

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

17

ভোলায় নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

18

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

19

রাকসুর কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্

20